বিদায় হে রাজপুত্র... 😔💔
নেইমার জুনিয়র — একটা নাম, একটা যুগ, একটা অনুভূতি। যার পায়ের ছোঁয়ায় বল যেন কথা বলত, যার প্রতিটা ড্রিবল ছিল শিল্প, প্রতিটা গোল ছিল কবিতা। আজ সেই রাজপুত্র আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানালেন 😥
মেটলাইফ স্টেডিয়াম থেকেই শুরু হয়েছিল যাত্রা, আর সেই একই মাঠে নরওয়ের বিরুদ্ধে হেরে চোখের জলে শেষ করলেন সব। "আমি চেষ্টা করেছিলাম, সত্যিই চেষ্টা করেছিলাম" — এই কটা শব্দে যেন এক জীবনের যন্ত্রণা, স্বপ্ন আর অপ্রাপ্তির গল্প লেখা হয়ে গেল।
ইনজুরি, সমালোচনা, খামখেয়ালিপনার অভিযোগ — কিছুই তোমার প্রতিভাকে মলিন করতে পারেনি আমাদের চোখে। ব্রাজিলের জার্সিতে ১৩০ ম্যাচে ৮০ গোল, দেশের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা — এই রেকর্ড শুধু সংখ্যা নয়, এটা তোমার হৃদয়ের প্রতিফলন। বিশ্বকাপ না পেলেও, তুমি জিতেছ কোটি কোটি হৃদয়, যা কোনো ট্রফির চেয়ে কম নয়।
আর আমার কাছে তুমি শুধু একজন ফুটবলার ছিলে না। তোমার খেলা দেখে, তোমার আচরণ দেখে, তোমার দেশের মানুষের নির্যাতিত-নিপীড়িত মানুষদের পাশে দাঁড়ানো দেখে আমি ব্রাজিলকে সাপোর্ট করতে শুরু করেছিলাম। মাঠের বাইরের মানুষ নেইমার, আমার কাছে মাঠের ভেতরের নেইমারের চেয়ে কোনো অংশে কম ছিল না।
বিদায় হে রাজপুত্র। কাপ না-হয় পেলে না, কিন্তু কোটি হৃদয়ের ভালোবাসা পেয়েছ — যা কোনো ট্রফি কেবিনেটে রাখা যায় না, রাখা হয় বুকের ভেতর। ❤️🩹👑
#neymar #thankyouneymar #brazil??